বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

যুক্তরাষ্ট্রের মাইনর লিগে ব্যাটে–বলে দুর্দান্ত অভিষেক সাকিবের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার

অবশেষে দেখা মিলল যেন ছন্দে থাকা সাকিব আল হাসানের। যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে ব্যাট হাতে ঝড় তোলা ও বল হাতে দারুণ বোলিংয়ে দুর্দান্ত অভিষেক হয়েছে সাকিবের। তার দল আটালান্টা ফায়ার ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে মরিসভিল র‌্যাপটর্সকে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে প্রথমে ব্যাট করতে নেমে আটালান্টা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান করে। দলের পক্ষে ওপেনার স্টিভেন টেলর ৬২ বলে ৯৭ রানের এক দারুণ ইনিংস খেলেন। ১২টি ছক্কা মারা এই ব্যাটসম্যানকে যোগ্য সঙ্গ দেন সাকিব। ছয় নম্বরে ব্যাট করতে নেমে সাকিব মাত্র ১৭ বলে অপরাজিত ২৭ রানের এক ক্যামিও ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। টেলর ও সাকিবের ব্যাটে ভর করে আটালান্টা একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়।
জবাবে ব্যাট করতে নেমে মরিসভিল র‌্যাপটর্স ২০ ওভারে মাত্র ৮৫ রান তুলতে পারে। তাদের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দেন সানি প্যাটেল ও সাকিব। সানি প্যাটেল ৫ রান দিয়ে ৩ উইকেট নেন। আর সাকিব মাত্র ২ ওভার বল করে ৯ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।
ক্যারিবিয়ান লিগে নিজের সেরাটা দিতে পারেননি সাকিব। ১১ ম্যাচে ব্যাট হাতে মাত্র একটি ফিফটিতে ১৮০ রান করেন। আর বল হাতে ৬টি উইকেট নেন। তবে মাইনর ক্রিকেট লিগে প্রথম ম্যাচেই চিরচেনা ছন্দে ফিরলেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরতে পারেননি নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব। দেশে ফিরতে না পারায় তিনি এখন জাতীয় দলের বাইরে। এই সময়ে পিএসএল, গ্লোবাল সুপার লিগ, ম্যাক্স ৬০ ও সিপিএলের পর তিনি এখন মাইনর ক্রিকেট লিগে খেলছেন।
সংক্ষিপ্ত স্কোর
আটালান্টা: ২০ ওভারে ১৮১/৪ (টেলর ৯৭, সাকিব ২৭; রিত্বিক ১/২৩)
মরিসভিল: ২০ ওভারে ৮৫/৭ (রাজ ৫০, আনিশ ২৪; সানি ৩/৫, সাকিব ২/৯)

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories