রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপরই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। এর আগে জুলাইয়ে তিনটি টি-টোয়েন্টি খেলতে ঢাকায় এসেছিল তারা। তবে এবার দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ম্যান ইন ব্লুরা।
সিরিজের দুটি টেস্টের একটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং অন্যটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
জানা গেছে, ২০২৬ সালের মার্চের শেষ সপ্তাহে পাকিস্তান দল বাংলাদেশে আসবে। দুই দলের লড়াই ২৬ মার্চ থেকে শুরু হতে পারে। তবে ম্যাচগুলোর দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের প্রস্তাবনা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পাঠিয়েছে। তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিসিবি।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে ওই সিরিজের সূচিও এখনও চূড়ান্ত হয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories