বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

টঙ্গীতে ২০ মামলার আসামি শাওনসহ গ্রেফতার-৪

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার

গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ২০ মামলার আসামি কামরুজ্জামান খন্দকার শাওনসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে স্থানীয় হিমারদিঘি হকের মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- টঙ্গীর খরতৈল এলাকার কাজল খন্দকারের ছেলে কামরুজ্জামান খন্দকার শাওন (৩৫), জেলার শ্রীপুর থানার পেলাইদ গ্রামের শহীদের ছেলে জব্বার খা জয় (২৮), শেরপুর জেলার নালিতাবাড়ী থানার বোগারপাড়া রাবারডেম গ্রামের মৃত কেরামত আলীর ছেলে ইসমাইল হোসেন (২৫) ও একই গ্রামের চান মিয়ার ছেলে হযরত আলী (২০)। তাদের মধ্যে শাওনের নামে টঙ্গী পশ্চিম থানায় ১৫টি ও গাছা থানায় ৫টি মামলা রয়েছে।
টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন হকের মোড় এলাকায় কতিপয় ডাকাত ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ জড়ো হয়। সংবাদ পেয়ে অভিযান পরিচালনাকালে ৪ ডাকাতকে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে একটি সুইচ গিয়ার ও তিনটি দেশীয় চাকু উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, ৪ জনকে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories