রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

বিনামূল্যে স্টেডিয়ামে বসেই দেখা যাবে বাংলাদেশের ম্যাচ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার

বাংলাদেশ-চীন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর অতিক্রম করছে। এই উপলক্ষ্যে ঢাকাস্থ চীনের দূতাবাস শিক্ষা, সংস্কৃতি ও বাণিজ্যের পাশাপাশি ক্রীড়া খাতেও নানা উদ্যোগ নিয়েছ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চীনের বিশ্ববিদ্যালয়ের নারী ফুটবল দল এখন ঢাকায়।
শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪টায় চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে এই প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। এই ম্যাচ দেখতে দর্শকদের কোনো টিকিট লাগবে না। বিনামূল্যে স্টেডিয়ামের গ্যালারিতে বসেই দেখতে পারবেন সমর্থকেরা।
সে উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ঢাকাস্থ চীন দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সেলর লিও সাওপেং বলেন, ‘ফুটবল বাংলাদেশে অনেক জনপ্রিয় তাই ফুটবল দিয়েই শুরু। দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে অনেক আয়োজন থাকবে বছরব্যাপী। ক্রীড়া ছাড়াও অন্য ক্ষেত্রেও নানা কর্মসূচি থাকবে।’
চীন বর্তমানে নারী এশিয়া কাপের চ্যাম্পিয়ন। বাংলাদেশে আসা দলটি অবশ্য কোনো জাতীয় বা ক্লাবের দল নয় বিশ্ববিদ্যালয়ের। এই দল সম্পর্কে খানকিটা ধারণা দিয়েছেন চীনা দূতাবাসের কূটনীতিক, ‘আসলে আমরা দূতাবাসই দলটি ঠিক করেছি। ১৮ জনের মধ্যে মিনজু বিশ্ববিদ্যালয়ের ১৩ জন অন্য বিশ্ববিদ্যালয়ের ৫ জন। এরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়মিত খেলে।
এদিকে সম্প্রতি ভুটান থেকে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। সেই দলের মেয়েরাই মূলত চীনের মিনজু বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে খেলবে। বাংলাদেশ দলের কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, ‘মেয়েরা ছুটি কাটিয়ে এসেছে। আমরা কয়েকদিন প্রস্তুতি নিয়েছি। চীনের নারী ফুটবল অনেক ভালো। আশা করি একটা ভালো ম্যাচই হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories