সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

অবশেষে ভারতে পৌঁছালো বাংলাদেশি ইলিশের প্রথম চালান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার

অবশেষে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দরে পৌঁছালো বাংলাদেশের পদ্মার রুপালি ইলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ১০টি ট্রাকে করে ৫০ টন ইলিশের প্রথম চালান এসে পৌঁছেছে।
এর আগে, চলতি বছর ৩৭টি প্রতিষ্ঠানকে ১২ শো টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।
স্থানীয় সূত্রে জানায়, বুধবার বাংলাদেশের ট্রাক থেকে আনলোডিং করে এপার বাংলার ট্রাকে তোলা হয়েছে। এখান থেকে মাছগুলো সোজা পশ্চিমবঙ্গের সব থেকে বড় পাইকারি মাছের বাজার ‘হাওড়ার ফিস্ মার্কেটে’ পৌঁছে যাবে। বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন খুচরো বাজারে পৌঁছে যাবে এই ইলিশ। এরপরই পূজার আগে ভোজনরসিক বাঙালিরা বাংলাদেশের পদ্মার এই সুস্বাদু মাছের স্বাদ নিতে পারবেন।
এ ব্যাপারে ‘মাৎস আমদানিকারক সমিতির’ সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, পশ্চিমবঙ্গের বাজারে এরই মধ্যে গুজরাটের ইলিশে ভরে গেছে। বর্তমানে প্রতি কেজি ইলিশের পাইকারি দাম ১৫ শো থেকে ১৬ শো রুপি পড়বে। আর খুচরা বাজারে মিলবে ১৭ শো থেকে ১৮ শো রুপিতে। তবে বাংলাদেশ থেকে যত বেশি ইলিশ আসবে, ততই দাম কমতে থাকবে বলেও জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories