রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমআরসি ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হারের রেকর্ড ঈশ্বরগঞ্জের সাংসদ লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বিরুদ্ধে সন্ত্রাস লালন ও হলফনামা জালিয়াতির অভিযোগ : মুহাম্মদ সাইদুর রহমান ইউটিউব দেখে বাড়িতেই কারখানা ও ল্যাব স্থাপন এবং ইয়াবা তৈরির চেষ্টা, যুবক গ্রেফতার কালিয়াকৈরে থেমে থেমে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পিতার মামলা, বন্ধু শাহরিয়ার রেজা দীপ গ্রেপ্তার বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ১৩ দেশে ফিরেছে সৌদি আরবে নিহত ৭ বাংলাদেশির মরদেহ লক্ষ্মীপুরে পাসের হার ৪১.২৯, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু

সুইজারল্যান্ডে লুসান বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা, প্রতি মাসে মিলবে প্রায় আড়াই লাখ টাকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার

সুইজারল্যান্ডের লুসান বিশ্ববিদ্যালয়ে ২০২৬ সালের ইউএনআইএল বৃত্তির জন্য আবেদন শুরু হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। যারা লুসান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে আগ্রহী, তাদেরকে উৎসাহিত করা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে।
লুসান বিশ্ববিদ্যালয় সুইজারল্যান্ডের লুসান শহরে অবস্থিত একটি বিশ্বখ্যাত গবেষণাধর্মী প্রতিষ্ঠান। ১৫৩৭ সালে এটি ধর্মতত্ত্ব স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৭ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত, এবং প্রায় ৫ হাজার শিক্ষক–কর্মকর্তা কাজ করছেন।
বৃত্তির সুযোগ-সুবিধা:
ইউএনআইএল বৃত্তি আংশিক অর্থায়িত। বছরে ১০ মাস ধরে প্রতি মাসে ১,৬০০ সুইস ফ্রাঙ্ক দেয়া হবে যা প্রায় আড়াই লাখ টাকার। এছাড়া বৃত্তির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে। তবে শুধুমাত্র বৃত্তির অর্থে স্নাতকোত্তর সম্পূর্ণ করা সম্ভব নয়; শিক্ষার্থীদের আরও কিছু আর্থিক উৎস প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনের যোগ্যতা:
প্রার্থীকে স্নাতক বা সমতুল্য ডিগ্রিধারী হতে হবে।
একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষতা থাকা আবশ্যক।
আবেদন ফি ২০০ সুইস ফ্রাঙ্ক প্রদান করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
আবেদনপত্র
পাসপোর্ট সাইজের ছবি
স্নাতক ডিগ্রির সনদ
কভার লেটার
দুইটি মূল সুপারিশপত্র (প্রফেসরের সীলসহ)
ইংরেজিতে অধ্যয়নের জন্য টোফেল বা আইএলটিসএস এবং ফরাসি ভাষায় অধ্যয়ন করতে ডালফ বা ডেল্প কোর্সের সনদপত্র।
অধ্যয়নের ক্ষেত্রসমূহ: জীববিজ্ঞান ও চিকিৎসা, আইন, ভূ-বিজ্ঞান ও পরিবেশ, ব্যবসা ও অর্থনীতি, কলা, সামাজিক ও রাজনৈতিক বিজ্ঞান, ধর্মতত্ত্ব এবং বিজ্ঞান।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১ নভেম্বর, ২০২৫

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories