রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসী কল্যাণ মন্ত্রীর মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা

বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান, খেলবে পাঁচ ওয়ানডে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে গিয়েছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে তিনটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১-১ সমতা নিয়ে দেশে ফিরেছে টাইগার যুবারা।
এদিকে ইংল্যান্ড সফর শেষে দেশে ফিরে বিশ্রামে রয়েছে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছে না যুবা দলের ক্রিকেটাররা। সপ্তাহখানেক বিশ্রাম শেষে আবারও আফগানিস্তান সিরিজের অনুশীলনে নামার কথা রয়েছে আজিজুল হাকিম তামিমদের।
জানা গেছে, অক্টোবরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সিরিজটি আগামী ২৫ অক্টোবর শুরু হওয়ার কথা রয়েছে, আর শেষ হবে ১০ নভেম্বর। যদিও কোন মাঠে খেলা হবে, সেটি এখনও চূড়ান্ত নয়। ওয়ানডে সিরিজেরর সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথাও জানা গিয়েছে।
আগামী নভেম্বরের শেষ দিকে যুবাদের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এরপর জানুয়ারিতে জিম্বাবুয়ের মাটিতে পর্দা উঠবে যুব বিশ্বকাপের। এই দুই টুর্নামেন্টকে সামনে রেখে যুবা ক্রিকেটারদের সব রকম প্রস্তুতির মধ্যে রাখছে বিসিবি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories