বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

একাডেমিক ভবনে রাকসুর ভোটকেন্দ্র, ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে ২ দিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ উপলক্ষে দুই দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একাডেমিক ভবনে ভোটকেন্দ্র হওয়ায় প্রস্তুতির জন্য এই দুইদিন ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ উপলক্ষে আগামী বুধ ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসগুলো বন্ধ থাকবে। এ ছাড়া অতি জরুরি বিভাগসমূহ যেমন পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরা ব্যবস্থা, টেলিফোন যথারীতি চালু থাকবে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতিখারুল ইসলাম মাসউদ বলেন, দীর্ঘ ৩৫ বছর পর আমাদের রাকসু নির্বাচন হতে যাচ্ছে। এ বছর যেহেতু ভোটকেন্দ্র একাডেমিক ভবনগুলোতে হবে, সেহেতু ভোটকেন্দ্রের কিছু প্রস্তুতির জন্য আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রমের জন্য অফিস খোলা থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories