রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসী কল্যাণ মন্ত্রীর মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা

এশিয়া কাপে সুপার ফোরের দৌড়ে কে কোথায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ বার

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে চলছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। আট জাতির টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট গত ৯ সেপ্টেম্বর শুরু হয়েছে, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। গ্রুপ পর্বে এরই মধ্যে বেশিরভাগ দল দুটি করে ম্যাচ খেলে ফেলেছে।
গ্রুপ ‘এ’ থেকে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় ভারত। এরই মধ্যে দুই ম্যাচের দুটিতেই দাপুটে জয়ে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে সূযকুমার যাদবের দল। এ ছাড়া দুই ম্যাচে এক জয় ও এক হারে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে পাকিস্তান।
গ্রুপের অন্য দুই দল ওমান ও সংযুক্ত আরব আমিরাত একটি করে ম্যাচ খেললেও এখনো জয়ের খাতা খুলতে পারেনি। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে দুই দল। তবুও কোনো অঘটন না ঘটলে ভারতের পাশাপাশি সুপার ফোরে যেতে পারে পাকিস্তান।
এদিকে, গ্রুপ অব ডেথ খ্যাত গ্রুপ ‘বি’ এরই মধ্যে জমে উঠেছে। দুটি করে ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ ও হংকং। এর মধ্যে বাংলাদেশ একটি ম্যাচে জয় পেলেও হংকং এখনো জয়ের দেখা পায়নি। এ ছাড়া নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। সুপার ফোরের দৌড়েও এগিয়ে এই দুই দল।
নিজেদের সর্বশেষ ম্যাচে লঙ্কানদের কাছে হেরে সুপার ফোরের সমীকরণ কিছুটা কঠিন হয়ে গেছে টিম টাইগার্সের জন্য। কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচে মঙ্গলবার আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল। সেই ম্যাচে হারলেই বিদায় নিবে দল, আর জিতলে চোখ থাকবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories