রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

অলিম্পিকে চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারাল ভারত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ১০১ বার

অস্ট্রেলিয়ার কাছে ১-৭ গোলে হারের পরেও যে ভারতীয় হকি দলের মনোবল এতটুকু ভেঙে পড়েনি, সেটা বোঝা গেল আরও একবার। ঘুরে দাঁড়িয়ে আগের ম্যাচেই স্পেনকে পরাজিত করেছিলেন মনপ্রীত সিংরা। এবার ভারতের প্রতিপক্ষ ছিল গতবারের অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একেবারে শেষ মুহূর্তের জোড়া গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে উত্তেজক জয় তুলে নিল ভারত। সেই সঙ্গে গ্রুপ লিগের এক ম্যাচ বাকি থাকতেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল তারা।

ম্যাচের প্রথম দু’টি কোয়ার্টারে দু’দলই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। হাফ-টাইমে ম্যাচের স্কোর-লাইন ছিল ০-০। তৃতীয় কোয়ার্টারে আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে সক্ষম হয় ভারত। ৪৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে ১-০ এগিয়ে দেন বরুণ কুমার।শেষ কোয়ার্টারের শুরুতেই আর্জেন্টিনা ম্যাচে ১-১ গোলে সমতা ফেরায়। ৪৮ মিনিটের মাথায় গোল করেন ক্যাসেলা। একেবারে শেষ মুহূর্তে ভারত আরও দু’টি গোল করে নিজেদের জয় নিশ্চিত করে। ৫৮ মিনিটে বিবেক প্রসাদ আর্জেন্টিনার গোলরক্ষককে পরাস্ত করে ভারতকে ২-১ গোলে এগিয়ে দেন। ৫৯ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচের চূড়ান্ত স্কোর-লাইন ৩-১ করেন হরমনপ্রীত সিং।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories