বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

জকসুর দাবিতে মঙ্গলবার থেকে শিবিরের লাগাতার কর্মসূচি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির দাবিতে আগামীকাল থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে জবি শাখা ছাত্রশিবির। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।
এসময় ১ মাসের মধ্যে ভোটার লিস্ট হালনাগাদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্বাচনের সময়সীমা নিশ্চিত করা এবং অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে বিশেষ বৃত্তির জন্য আবেদন গ্রহণ ও নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি দেওয়ার দাবি জানায় সংগঠনটি।
জবি শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, আমরা যমুনায় আন্দোলন করার সময় বৃত্তির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এতদিন কেটে যাওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা টাকাও দিতে পারে না। আমরা আমাদের ধৈর্যের শেষ সীমায় পৌছে গিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে নির্দিষ্ট সময়সীমা দিতে পারেনি। অক্টোবরের প্রথম সপ্তাহের ভেতরে বিশেষ বৃত্তির আবেদন সম্পন্ন করতে হবে।
তিনি আরো বলেন, আমরা চাই যেন শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা তাদের তাদের দাবিদাওয়া তুলে ধরতে পারে। জকসু নির্বাচনের জন্য একজন শিক্ষক ও একজন আইন কর্মকর্তা নিয়োগ দিতে হবে, যারা এ বিষয়ে আমাদেরকে হালনাগাদ তথ্য দিতে পারবে।
লাগাতার আন্দোলনের বিষয়ে তিনি বলেন, আমাদের দাবি বাস্তবায়নের জন্য আগামীকাল থেকে আমরা লাগাতার আন্দোলনে যাবো। শুরুতে দেয়াল লিখন, সংশ্লিষ্ট দপ্তরের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও মানববন্ধনের মত কর্মসূচি নেওয়া হবে। ১ সপ্তাহের ভেতর আমাদের দাবি না মানলে আরো কঠোর আন্দোলনে যাবো আমরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories