রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসী কল্যাণ মন্ত্রীর মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা

শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে গেলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ বার

এশিয়া কাপে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারল টাইগাররা। ব্যাটিংয়ে ব্যর্থ হয়ে লিটন ও তানজিদরা বড় স্কোর গড়তে পারেননি। শেষ সময়ে জাকের আলী ও শামীম হোসেনের ব্যাটে ১৩৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৩২ বল বাকি থাকা অবস্থায় ৬ উইকেট হাতে রেখে সহজ জয় নিশ্চিত করে।
প্রথমে ব্যাট করে ভয়াবহ অবস্থায় পড়ে বাংলাদেশ। শুরুতেই দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন শূন্য রানে ফিরলে দল পড়ে যায় চাপে। টপ অর্ডারের ব্যর্থতায় ১০ ওভারের মধ্যেই ৫৩ রানে ৫ উইকেট হারায় টাইগাররা। অধিনায়ক লিটন দাস (২৮) কিছুটা প্রতিরোধ গড়লেও তিনিও সাজঘরে ফেরেন হাসারাঙ্গার বলে।
এরপর জাকের আলী (৪১) আর শামীম হোসেন (৪২) ষষ্ঠ উইকেটে ৮৬ রানের জুটি গড়ে কোনোভাবে দলকে টেনে নিয়ে যান লড়াই করার মতো অবস্থানে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৩৯ রান।
তবে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের সামনে সেটি প্রমাণিত হয় একেবারেই অপ্রতুল। ওপেনার পাথুম নিসাঙ্কা ৩৪ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন। তার সঙ্গে কামিল মিশারা ৮৫ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে এগিয়ে নেন। নিসাঙ্কা ফেরার পরও মিশারা অপরাজিত ৪৬ রানে দলকে সহজ জয়ের বন্দরে পৌঁছে দেন।
বাংলাদেশের হয়ে শেখ মেহেদী হাসান ২টি উইকেট নেন, মোস্তাফিজ ও তানজিম একটি করে শিকার করেন। তবে শুরুর সেই ভয়াবহ ব্যাটিং ধস আর কাটিয়ে উঠতে পারেনি টাইগাররা।
এই হারে গ্রুপ পর্বে বাংলাদেশের পথ আরও কঠিন হয়ে গেল, আর শ্রীলঙ্কা দাপুটে জয় দিয়ে তাদের এশিয়া কাপ অভিযাত্রা শুরু করল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories