বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

ডিম আগে না মুরগি আগে ? গবেষকরা উত্তরটা খুঁজে পেয়েছেন !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৭৯ বার

বিতর্কটা ২০০০ বছর ধরে চলছে। পৃথিবীতে ডিম আগে এসেছে, না মুরগি আগে ? অস্ট্রেলিয়া ও ফ্রান্সের একদল গবেষক দাবি করেছেন, তাঁরা উত্তরটা খুঁজে পেয়েছেন।

ধারণা করা হয়, প্রাচীন গ্রিকের দার্শনিকেরা প্রথম প্রশ্নটি তুলেছিলেন। কেউ বলেন, পৃথিবীতে মুরগি আগে এসেছে, তারপর ডিম। আবার কেউ বলেন, আগে ডিম এসেছে। তারপর তা থেকে মুরগির জন্ম হয়েছে।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় এবং ফ্রান্সের নিল ইনস্টিটিউটের পদার্থবিদেরা দাবি করেছেন, পৃথিবীতে ডিম বা মুরগির যেকোনো একটি আগে আসতে পারে। যুক্তরাষ্ট্রের ফিজিক্যাল রিভিউস লেটার্স-এ গত শুক্রবার এ-বিষয়ক একটি গবেষণা নিবন্ধ প্রকাশ হয়েছে।

নিজেদের অনুসন্ধানের ব্যাখ্যাও দিয়েছেন ওই বিজ্ঞানীরা। তবে তা কোয়ান্টাম বলবিদ্যার যুক্তিতে। গবেষকেরা বলেছেন, কোয়ান্টাম বলবিদ্যার তত্ত্বমতে ঘটনার কারণ ও ফলাফল সব সময় ক্রমানুসারে হয় না।

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ফাবিও কস্টা বলেন, গবেষণার সময় তাঁরা আলোর বিন্যাস পরিবর্তনের চেষ্টা করেন। সমবর্তনের ভিত্তিতে এই বিন্যাস নির্ধারিত হলেও গবেষকেরা দেখতে পেলেন, বিন্যাসের পরিবর্তন ক্রমানুসারে হয়নি। এর থেকে বোঝা যায়, একটি ঘটনার কারণ তৈরি হওয়ার পর তার ফলাফল না-ও আসতে পারে। এমনও হতে পারে, ঘটনার ফলাফলই কারণের মতো আগে এসে যেতে পারে। তারপর সেই ফলাফলের ভিত্তিতে পরবর্তী কারণ তৈরি হতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories