রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

লিটনের সামনে শ্রীলঙ্কার বিপক্ষে নতুন রেকর্ডের সুযোগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার

হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর লিটন কুমার দাসের সামনে আরও একটি নতুন রেকর্ডের সুযোগ তৈরি হয়েছে। দেশের হয়ে টি টোয়েন্টিতে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড ইতিমধ্যেই লিটনের দখলে। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ৫৬ রান করলে তিনি সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশি জার্সিতে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন।
এশিয়া কাপের প্রথম ম্যাচে নিজের ব্যাটিং ঝলক দেখানো লিটন দাস ১২০-এর বেশি স্ট্রাইক রেটে রান তুলেছেন এবং ম্যাচ সেরার খেতাব জিতেছেন। চলতি বছর শর্টার ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রানও সংগ্রহ করেছেন তিনি।
লিটনের অধিনায়কত্বেও ফলাফলের দিক থেকে ভালো অবস্থান দেখা যাচ্ছে। টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে ২০ ম্যাচে তিনি দলকে ১১ জয় এনে দিয়েছেন।
চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে সুখবর পেল বার্সেলোনা
এই মুহূর্তে দেশীয় রেকর্ডে শীর্ষে থাকা সাকিব আল হাসান ২ হাজার ৫৫১ রান করেছেন, আর লিটনের রান এখন ২ হাজার ৪৯৬। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৫৬ রান করলে এই রেকর্ডও লিটনের দখলে যাবে, যা তিনি সাকিবের চেয়ে অন্তত ১৭ ম্যাচ কম খেলে অর্জন করবেন।
লিটনের বর্তমান ফর্ম এবং নেতৃত্বে বাংলাদেশের টি টোয়েন্টি দলের পারফরম্যান্স নতুন রেকর্ডের দিকে এগোচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories