সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে: চিফ প্রসিকিউটর এ বছরের মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী সারা দেশে হামের উপসর্গে সারাদেশে আরো ৭ জনের প্রাণহানি এবার জুলাই হত্যা মামলায় আসামি হচ্ছেন ৩ সাংবাদিক ব্যাটারিচালিত রিকশার জন্য আসছে নতুন আইন তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরের টঙ্গীতে মাদক ব্যবসায় আলাদিনের চেরাগ পেয়েছেন কেরানিটেক বস্তির মাদক সম্রাজ্ঞী কুলসুম। ঝালকাঠির কাঁঠালিয়ায় ৪ রোগী পেলেন ২ লাখ টাকার চিকিৎসা সহায়তা

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা কমে এখন ৩০ হাজার ৫৭৭ দশমিক ৭৬ মিলিয়ন বা ৩০ দশমিক ৫৭ বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০ হাজার ৫৭৭ দশমিক ৭৬ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৫ হাজার ৬৭৪ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০ হাজার ৬৫৯ দশমিক ৮০ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৫ হাজার ৭৫০ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলার।
উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories