সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে: চিফ প্রসিকিউটর এ বছরের মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী সারা দেশে হামের উপসর্গে সারাদেশে আরো ৭ জনের প্রাণহানি এবার জুলাই হত্যা মামলায় আসামি হচ্ছেন ৩ সাংবাদিক ব্যাটারিচালিত রিকশার জন্য আসছে নতুন আইন তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরের টঙ্গীতে মাদক ব্যবসায় আলাদিনের চেরাগ পেয়েছেন কেরানিটেক বস্তির মাদক সম্রাজ্ঞী কুলসুম। ঝালকাঠির কাঁঠালিয়ায় ৪ রোগী পেলেন ২ লাখ টাকার চিকিৎসা সহায়তা

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, দেশে ভরি কত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার

দুবাইয়ে স্বর্ণের দাম কিছুটা কমেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ২২ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রামে দাঁড়িয়েছে ৪০৫ দিরহাম, যা এ সপ্তাহের সর্বোচ্চ দামের তুলনায় ৩ দিরহাম কম। খবর খালিজ টাইমস
দুবাই জুয়েলারি গ্রুপের তথ্যে জানা গেছে, বৃহস্পতিবার ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি গ্রাম ৪৩৭.৫ দিরহাম, ২২ ক্যারেট ৪০৫ দিরহাম, ২১ ক্যারেট ৩৮৮.৫ দিরহাম এবং ১৮ ক্যারেট ৩৩৩ দিরহাম। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড ছিল আউন্সপ্রতি ৩ হাজার ৬২৮.৯৭ ডলার, যা ০.৩৮ শতাংশ কম।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের দুর্বল চাকরির তথ্য এবং আসন্ন সুদের হার কমানোর সম্ভাবনা স্বর্ণের বাজারকে প্রভাবিত করছে। আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভ ২৫ বেসিস পয়েন্ট সুদ কমাবে বলে বাজারে জোরালো প্রত্যাশা তৈরি হয়েছে। এমনকি ৫০ বেসিস পয়েন্ট কমানোরও সম্ভাবনা রয়েছে।
স্কাই লিংকস ক্যাপিটাল গ্রুপের প্রধান নির্বাহী ড্যানিয়েল তাকিয়েদ্দিন বলেন, একাধিকবার সুদ কমার সম্ভাবনা বিনিয়োগকারীদের ফলনবিহীন সম্পদে ঝুঁকতে উৎসাহিত করছে। একই সঙ্গে ভূরাজনৈতিক উত্তেজনা স্বর্ণের বাজারকে বাড়তি গতি দিয়েছে।
তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি আলোচনা হুমকির মুখে পড়েছে, আর পোল্যান্ডের আকাশসীমায় অনুপ্রবেশ বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন, যা বাজারে নতুন অনিশ্চয়তা যোগ করেছে।
দেশে স্বর্ণের দাম
দেশের বাজারে সবশেষ ১০ দফা দাম সমন্বয়ের মধ্যে ৯ বারই বেড়েছে স্বর্ণের দাম। এর মধ্যে সবশেষ টানা ৭ দফায় বাড়ানো হয়েছে মোট ১৪ হাজার ৩৪৬ টাকা। সবশেষ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে টানা ৭ম দফা স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ১৩৭ টাকা বাড়িয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা। যা দেশের ইতিহাসের সর্বোচ্চ দাম।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হয়।
এদিকে, বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে, সবশেষ গত ৮ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ২৬০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। যা এতোদিন ছিল দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৫৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৩ হাজার ৯৪২ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল ৯ সেপ্টেম্বর থেকে।
এ নিয়ে চলতি বছর মোট ৫২ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৩৬ বার, আর কমেছে মাত্র ১৬ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।
স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories