রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

নেপাল থেকে দেশে ফিরলেন ফুটবলাররা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ বার

অনেক শঙ্কা আর অনিশ্চয়তা কাটিয়ে নেপাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে ফুটবলারদের বহন করা বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ উড়োজাহাজটি কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে অবতরণ করে।
বিশেষ ফ্লাইট যাচ্ছে এই নিশ্চয়তার পরই বাংলাদেশ দলের ফুটবলার, কোচ, কর্মকর্তা এবং খেলা কাভার করতে যাওয়া গণমাধ্যমকর্মীরা সকাল ৯টার মধ্যে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন। তারা বেলা ১১টার মধ্যে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফ্লাইটের অপেক্ষায় ছিলেন।
দু’টি ফিফা প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালে গিয়েছিল। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচটি হলেও দেশটিতে ঘটে যাওয়া রাজনৈতিক অস্থিরতা ও সরকার পতনের পর ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচ বাতিল করে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফ)।
বাংলাদেশ ফুটবল দলের সবাই টানা তিনদিন হোটেলে বন্দি ছিলেন। ছাত্র-জনতার তুমুল আন্দোলনের দিনে হামলার চেষ্টা হয়েছিল বাংলাদেশের টিম হোটেলেও। তবে হোটেল কর্তৃপক্ষ আন্দোলনকারীদের বোঝাতে সক্ষম হয়েছিল যে, সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তি নেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories