সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে: চিফ প্রসিকিউটর এ বছরের মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী সারা দেশে হামের উপসর্গে সারাদেশে আরো ৭ জনের প্রাণহানি এবার জুলাই হত্যা মামলায় আসামি হচ্ছেন ৩ সাংবাদিক ব্যাটারিচালিত রিকশার জন্য আসছে নতুন আইন তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরের টঙ্গীতে মাদক ব্যবসায় আলাদিনের চেরাগ পেয়েছেন কেরানিটেক বস্তির মাদক সম্রাজ্ঞী কুলসুম। ঝালকাঠির কাঁঠালিয়ায় ৪ রোগী পেলেন ২ লাখ টাকার চিকিৎসা সহায়তা

সেপ্টেম্বরের ৬ দিনে এলো ৫১ কোটি ৬১ লাখ ডলার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ বার
সেপ্টেম্বরের ৬ দিনে এলো ৫১ কোটি ৬১ লাখ ডলার রেমিট্যান্স

রেমিট্যান্সচলতি সেপ্টেম্বরের প্রথম ৬ দিনে দেশে ৫১ কোটি ৬১ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ হাজার ১৬১ কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ৬ দিনে দেশে ৫১ কোটি ৬১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যেখানে গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৫৫ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স।
এর আগে সদ্য বিদায়ী আগস্টে দেশে ২৪২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা।
সবমিলিয়ে চলতি অর্থবছরের (২০২৫-২৬) শুরুর মাস জুলাই থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৫৪১ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত অর্থবছরের একই সময়ের (৪৬৯ কোটি ৪০ লাখ ডলার) তুলনায় ৭২ কোটি ২০ লাখ ডলার বেশি। এতে রেমিট্যান্স প্রবাহের বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories