রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে শুরু এশিয়া কাপ, অনলাইনে ম্যাচ দেখবেন যেভাবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ বার

সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ ২০২৫। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উদ্বোধনী ম্যাচে ‘বি’ গ্রুপে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। আবুধাবিতে এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে। এই গ্রুপের বাকী দুই দল হচ্ছে বাংলাদেশ ও শ্রীলংকা।
এশিয়া কাপের ম্যাচগুলো টেলিভিশনে টি স্পোর্টস, সনি টেন ১ ও ৫ চ্যানেলে দেখা যাবে। তবে অনেকেরই প্রশ্ন ছিল অনলাইনে কিভাবে দেখা যাবে। তাদের জন্য সুখবর হলো, দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এই টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি দেখাবে ডিজিটাল প্ল্যাটফর্ম টফি।
৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দুবাই ও আবুধাবিতে অনুষ্ঠিত হবে মোট ১৯টি ম্যাচ। টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস), টফি লাইভ ডট কম এবং স্মার্ট টিভি (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস) মাধ্যমে সরাসরি এই ম্যাচগুলো উপভোগ করা যাবে।
গ্রুপপর্বে বাংলাদেশের তিনটি ম্যাচের প্রথমটি হবে ১১ সেপ্টেম্বর। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে হংকংয়ের। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে টাইগাররা।
এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories