সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

নেপালে হোটেলবন্দি বাংলাদেশ দল, যেতে পারছে না বিমানবন্দরে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার

আজ (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডু সময় বিকেল তিনটায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরার ফ্লাইট। সাধারণত আন্তর্জাতিক ফ্লাইটে দুই ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে হয়। কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দল হোটেল ছেড়ে বিমানবন্দরে যাওয়ার জন্য প্রস্তুত থাকলেও রওনা হতে পারেনি।
বাংলাদেশ দলের সঙ্গে সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফে নির্বাহী সদস্য ইকবাল হোসেন কাঠমান্ডু থেকে বলেন, রাস্তায় আন্দোলন চলছে ব্যাপক। বাংলাদেশ দলকে প্রটোকশন দিয়ে নিয়ে যেতে পারছে না আনফা ( নেপাল ফুটবল ফেডারেশন)। এই পরিস্থিতিতে বের হওয়ার অনুমতি পাওয়া যাচ্ছে না । আবার শুনছি এয়ারপোর্টও নাকি বন্ধ। হোটেলে ফুটবলাররা বিশ্রামে ও নিরাপদে আছে৷
এদিকে নেপালে থাকা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ও ঢাকা থেকে বাফুফে আজই দলকে দেশে ফেরানোর সর্বাত্মক চেষ্টা করছে। এজন্য নেপাল ফেডারেশন ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে আলোচনা চলমান রেখেছেন তারা।
সকালে বিমানের টিকিট নিশ্চিত হওয়ায় বাংলাদেশ দল হোটেল থেকে চেক আউট করে। এই মুহূর্তে জামালরা হোটেল লবিতে লাগেজ নিয়ে অপেক্ষা করছে। আজ নির্ধারিত ফ্লাইটে আসতে পারবে কি না এ নিয়ে বর্তমানে সংশয় তৈরি হয়েছে।কাঠমান্ডুতে বৈরী পরিস্থিতিতে আজ খেলা বাতিল হয়েছে। এজন্য বাংলাদেশ দল আগামীকালের টিকিট আজ রিশিডিউল করেছে।
টিকিট নিশ্চিত করে আজ আসতে না পারলে আবার নতুন করে ৩৩ টিকিট করতে হবে বাফুফেকে। খেলা না হওয়ায় বাংলাদেশ দল আজই ফিরতে চেয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ দলকে আজ থাকতে হলে সেটার জন্যও আবার নতুন ব্যবস্থা করতে হবে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories