সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

নেইমারই বিশ্বকাপ জেতাবেন ব্রাজিলকে, বিশ্বাস করেন তিনি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার

চলতি আন্তর্জাতিক উইন্ডোয় ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দলে নেইমারকে না রাখায় শুরু হয়েছে বড় বিতর্ক। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য কার্লো আনচেলত্তির ঘোষিত দলে নেইমারের নাম না থাকায় ভক্তরা বিস্মিত হয়েছিলেন।
এই প্রসঙ্গে মুখ খুলেছেন কিংবদন্তি রোনালদিনিও। তিনি বলেন, এটা তো নেই। এখানে আর পেছনে ফেরার উপায় নেই… খুব শিগগিরই সে ফিরে আসবে এবং আবারও আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন হতে সাহায্য করবে।
তবে তিনি এটাও স্বীকার করেছেন যে নেইমারের ফেরা সঙ্গে সঙ্গে হবে না। রোনালদিনিওর ভাষায়, ‘আমি মনে করি এটা একটা প্রক্রিয়া।
দল থেকে বাদ পড়ার পর অনেকে ভেবেছিলেন নেইমারের হয়তো চোট আছে। কিন্তু নেইমার নিজেই জানিয়েছিলেন, এটি কোচের ‘টেকনিক্যাল সিদ্ধান্ত’। আনচেলত্তিও একই কথা বলেছেন। তিনি বলেন, ‘সে ঠিক বলেছে। এটি টেকনিক্যাল সিদ্ধান্ত। এর পেছনে অনেক কারণ আছে… কেউ নেইমারের টেকনিক্যাল মান নিয়ে প্রশ্ন তুলতে পারে না। আমরা দেখছি তার শারীরিক অবস্থা কেমন। শুধু তার নয়, সবার ক্ষেত্রেই তাই।
একই সংবাদ সম্মেলনে রোনালদিনিও ব্রাজিল কোচ আনচেলত্তিকে নিয়েও মত দেন। তিনি বলেন, ‘আনচেলত্তি এখনই কাজ শুরু করেছেন। আমি মিলানে তার সঙ্গে কাজ করেছি। বলতে হবে তিনি সফল মানুষ এবং তার অভিজ্ঞতা অনেক। আমি চাই তিনি সেরা কাজ করুন এবং দেশকে আবার শীর্ষে ফিরিয়ে আনুন।
২০০৫ সালের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদিনিও মিলানে খেলেছিলেন ২০০৮ সালে। তখন আনচেলত্তি ছিলেন তার অষ্টম ও শেষ মৌসুমে। সেই মৌসুমে রোনালদিনিও ৩৬ ম্যাচ খেলেছিলেন এবং ১০ গোল করেছিলেন। তবে শিরোপা জেতা হয়নি।
শুধু নেইমার নয়, সেপ্টেম্বরের দলে রাখা হয়নি ভিনিসিয়ুস জুনিয়র আর রদ্রিগোকেও। কারণ ক্লাব বিশ্বকাপে খেলে তারা খানিকটা ক্লান্তও। আনচেলত্তি এই সময়ে নতুন তরুণদের দেখার সুযোগ নিয়েছেন।
চিলির বিপক্ষে ব্রাজিলের আক্রমণে খেলেছেন রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্তিনেলি, এস্তেভাও আর জোয়াও পেদ্রো। পরে বদলি হিসেবে মাঠে নেমেছেন কাইও জর্জ, লুইজ এনরিক ও রিচার্লিসন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories