বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

বিদেশ ফেরত প্রবাসী শ্রমিকরা পাবেন সাড়ে ১৩ হাজার করে টাকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ১৩৫ বার

করোনাভাইরাস মহামারির মধ্যে প্রায় ৫ লাখ প্রবাসী শ্রমিক দেশে ফেরত এসেছেন। এসব শ্রমিককে পুনর্বাসন ও আরও দক্ষ করে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।ওই শ্রমিকদের মধ্যে দুই লাখকে সাড়ে ১৩ হাজার টাকা করে এককালীন অর্থ সহায়তা দেয়া হবে। তারা অধিকতর প্রশিক্ষণ পাবেন।

প্রবাসী শ্রমিকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজও তৈরি করা হবে।প্রবাসফেরতদের প্রশিক্ষণ ও প্রণোদনার জন্য সোয়া ৪০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।বুধবারের একনেক সভায় গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সভায় নতুন ও সংশোধিত ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। নতুন প্রকল্পের ব্যয় ও সংশোধিত প্রকল্পের বাড়তি অর্থায়ন মিলে ১০ প্রকল্পে ব্যয় হবে ২ হাজার ৫৭৫ কোটি ৪২ লাখ টাকা।

এর মধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ১৫০ কোটি ৪২ লাখ টাকা; বৈদেশিক ঋণ ৪২৫ কোটি টাকা।সভা শেষে সংবাদ সম্মেলন অনুমোদিত প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও প্রতিমন্ত্রী শামসুল আলম।প্রবাসীদের জন্য নেয়া প্রকল্পের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, “একনেক সভায় ‘প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণের লক্ষ্যে অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃজনে সহায়ক প্রকল্প’ অনুমোদন দেয়া হয়েছে। প্রত্যাগত প্রবাসী কর্মীদের পুনর্বাসনে এ প্রকল্পের আওতায় প্রবাসীদের জন্য একটি ডাটাবেজ তৈরি করা হবে। একই সঙ্গে তাদের এককালীন অর্থিক প্রণোদনা দেয়া হবে। এটা ঋণ নয়; এককালীন প্রণোদনা।

প্রকল্পটির উদ্যোগী প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; বাস্তবায়নকারী সংস্থা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন হবে।এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪২৭ কোটি ৩০ লাখ টাকা। এতে বিশ্ব ব্যাংক ৪২৫ কোটি টাকা ঋণ দেবে।

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উৎপাদনশীল কার্যক্রম ও ছোট ব্যবসায়ের উদ্যোগের সঙ্গে সম্পৃক্তকরণের উদ্যোগ নেয়া হবে।ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডর কল্যাণমূলক সেবাগুলো (প্রত্যাগত কর্মীসহ) সাধারণ মানুষকে অবহিতকরণে জেলা-উপজেলা-ইউনিয়ন পর্যায়ে সভা-সেমিনার, ওয়ার্কশপ আয়োজনসহ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রচারের ব্যবস্থা করা হবে। অভিবাসী কর্মীদের কল্যাণমূলক সেবা জোরদার করাও হবে।প্রকল্প এলাকাগুলোর মধ্যে রয়েছে ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পাবনা, বগুড়া, নওগাঁ, রাজশাহী, সিরাজগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, কুষ্টিয়া, যশোর, খুলনা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, রাঙ্গামাটি, কুমিল্লা, সিলেট ও সুনামগঞ্জ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories