বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার

ঢাবি প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাহিন সরকার। একইসঙ্গে গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর প্রার্থী আবু বাকের মজুমদারের প্রতি সমর্থন প্রকাশ করেছেন তিনি। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সাবেক এনসিপি নেতা মাহিন সরকার।
সংবাদ সম্মেলনে মাহিন সরকার বলেন, ‘সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে ঐক্য থাকা জরুরি। তাই আমি মনে করি, অভ্যুত্থানের প্রথম সারির কেউ যদি ডাকসুতে নির্বাচিত হন, তাহলে তিনি অন্য যে কারোর চেয়ে বেশি দায়িত্বশীল থাকবেন।
তিনি আরও বলেন, ‘আবু বাকের মজুমদার অভ্যুত্থানের একজন অগ্রসেনানী। তিনি যদি বিজয়ী হন, সেটা আমার বিজয় হিসেবেও গণ্য হবে। তাই আবু বাকের মজুমদারের প্রতি আমি আমার সমর্থন ব্যক্ত করছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories