সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
  • আপলোডের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ১৬৪ বার

মাছ ধরার শেষে বাড়ী ফেরার পথে আকিজ গ্রুপের কোমল পানিয় ভর্তি একটি কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন।আজ বুধবার (২৮ জুলাই) সকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বানিয়াজান বাস স্ট্যান্ডের উত্তর পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত স্বামী-স্ত্রী হলেন, উপজেলার বানিয়াজান ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের হেলাল উদ্দিন (৪৫) ও তার স্ত্রী সুন্দরী বেগম (৪০)। এ হৃদয় বিদারক ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হেলাল উদ্দিন ও তার স্ত্রী সুন্দরী বেগম তাদের বাড়ীর পাশে মাছ ধরতে যান। মাছ ধরে বাড়ী ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্বামী-স্ত্রীকে জামালপুরগামী আকিজ গ্রুপের কোমল পানিয় ভর্তি একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-১২৬২) তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে তারা নিহত হন। ঘটনার পরপরই চালক ও তার সহকারী পালিয়ে যায়।পুলিশ কাভার্ডভ্যান উদ্ধার করে ধনবাড়ী থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories