বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে জনস্রোত

জেলা প্রতিনিধি, মাদারীপুর
  • আপলোডের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২১৫ বার

কঠোর লকডাউন ৬ষ্ঠ দিনে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের উভয় পাড়ে জনস্রোত। একই সঙ্গে ঢাকায় ফেরা ও দক্ষিণবঙ্গগামী ঘরমুখো যাত্রীর চাপ রয়েছে। এরই মধ্যে শিমুলিয়া ঘাট এলাকায় প্রায় শতাধিক ও বাংলাবাজার ঘাট এলাকায় প্রায় ৪ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।বুধবার বেলা ২টার দিকে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়। তবে এর মধ্যে দক্ষিণবঙ্গ থেকে আসা ঢাকাগামী যাত্রীর চাপ বেশি।

সরেজমিনে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাবাজার ঘাটে যাত্রীর চাপ বাড়তে থাকে। যাত্রীরা ছোট ছোট যানবাহনে, ব্যাটারিচালিত আটোরিকশা, প্রাইভেটকার ও মোটরসাইকেলে করে ভেঙে ভেঙে পায়ে হেঁটে ঢাকার উদ্দেশ্যে কর্মস্থলের দিকে ছুটছেন। অনেকে মহাসড়ক দিয়ে মোটরসাইকেল, অটোরিকশা, থ্রি-হুইলারসহ বিভিন্ন যানবাহনে ভেঙে ভেঙে বাংলাবাজার ঘাট হয়ে ফেরিতে শিমুলিয়া ঘাটে আসেন।এক্ষেত্রে তাদেরকে পথে পথে পুলিশের বাধা মোকাবেলা করতে হচ্ছে। জরুরি পরিষেবার আওতায় পণ্যবাহী পরিবহন, অ্যাম্বুলেন্স ঘাটে আসলেই পাঠিয়ে দেওয়া হচ্ছে ফেরিতে। গণপরিবহন বন্ধ থাকায় বিভিন্ন যানবাহনে করে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। এতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।বিআইডব্লিউটিসি (মাওয়া) ব্যবস্থাপক মো. ফয়সাল হোসেন জানান, সকাল থেকে এই নৌরুটে উভয়পাড়ে যাত্রীর চাপ রয়েছে। পদ্মা নদীতে প্রচুর বাতাস ও স্রোত থাকায় ফেরি সীমিত চালানো হচ্ছে। নৌরুটে সকাল থেকে ৭টি ফেরি চলাচল করছে। এগুলোর মধ্যে রয়েছে কে-টাইপ ও মিডিয়াম ফেরি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories