সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

কোহলির জন্য বিশেষ নিয়ম ভারতের, পরীক্ষা দিলেন লন্ডনে বসে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার

শেষ অনেক দিন ধরেই বিরাট কোহলি আছেন লন্ডনে। স্ত্রী-সন্তানদের নিয়ে সেখানেই থিতু হওয়ার চেষ্টায় আছেন। তবে ভারতের হয়ে এখনও ওয়ানডে ক্রিকেটে খেলবেন তিনি। তার জন্য অবশ্য একটা পরীক্ষা দিতে হলো তাকে। তার জন্য ভারতীয় বোর্ড বিশেষ নিয়ম করল, যার ফলে তিনি পরীক্ষাটা দিয়েছেন লন্ডনে থেকেই।
তবে তার জন্য বিশেষ এই নিয়ম সবাই ভালো চোখে দেখেনি। এ কারণেই শুরু হয়েছে বিতর্ক। অন্য সব খেলোয়াড়রা ফিটনেস টেস্ট দিতে গেছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে। কিন্তু কোহলি বোর্ডের বিশেষ অনুমতি নিয়ে টেস্ট দিয়েছেন লন্ডনে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারসহ লন্ডনে থাকা কোহলি বোর্ডের কাছে বিশেষ ছাড় চেয়েছিলেন। বিসিসিআই অনুমতি দেওয়ায় তার টেস্ট সেখানে করা হয়। কোহলি টেস্টে উতরে গেলেও কেন তাকে এই বিশেষ সুবিধা দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে রোহিত শর্মা, শুভমন গিল, মোহাম্মদ সিরাজসহ দলের অন্যান্য খেলোয়াড়রা বেঙ্গালুরুতে টেস্ট দিয়ে উত্তীর্ণ হয়েছেন। দৈনিক জাগরণের খবর অনুযায়ী, কোহলিই ছিলেন একমাত্র ক্রিকেটার যিনি দেশের বাইরে ফিটনেস টেস্ট দিয়েছেন। অন্য কোনো খেলোয়াড়কে এমন ছাড় দেওয়া হয়নি।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানিয়েছেন, ‘কোহলি নিশ্চয়ই অনুমতি নিয়েই এই টেস্ট দিয়েছেন।’ তবে ভবিষ্যতে অন্য কোনো খেলোয়াড় একই সুবিধা চাইলে তা দেওয়া হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
ফিটনেস টেস্টে খেলোয়াড়দের ইয়ো-ইয়ো স্কোর এবং মৌলিক শক্তি যাচাই করা হয়েছে। ইতিমধ্যেই রোহিত শর্মা, সুর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদবসহ প্রায় সবাই টেস্ট দিয়েছেন। তবে ঋষভ পান্ত ও রবীন্দ্র জাদেজার টেস্ট হবে এই মাসেই। দ্বিতীয় ধাপে আরও কয়েকজনের ফিটনেস টেস্ট নেওয়ার পরিকল্পনা আছে।
এশিয়া কাপের জন্য ভারতের টি-টোয়েন্টি দল শিগগিরই সংযুক্ত আরব আমিরাতে যাবে। তবে কোহলি এখন আর টি-টোয়েন্টি ক্রিকেট খেলেন না। তিনি ক্রিকেটের ক্ষুদ্রতর ফরম্যাট থেকে অবসরে গেছেন।
বোর্ড জানিয়েছে, এখন থেকে জাতীয় দলে নির্বাচিত হওয়ার আগে সবার জন্য ফিটনেস টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। দলের দীর্ঘ ইনজুরি তালিকা দেখে এই সিদ্ধান্ত আরও কঠোরভাবে কার্যকর করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories