শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সেই প্রভাবশালী ইউপি সদস্য আলম খান মামলার হুমকি দিলেন সাংবাদিকদের

জাফর ইকবাল, সাঘাটা থেকে
  • আপলোডের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬১ বার

জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের ফেসবুক পেজে “আলমের ক্ষমতায় কোণঠাসা ভুক্তভোগী পরিবার” শিরোনামে সংবাদ প্রকাশের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক লাইভে ভরতখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলম খান সাংবাদিক সহ ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে আদালতে মিথ্যে মামলা দায়ের করার হুমকি দিয়েছেন মঙ্গলবার রাতে। এ নিয়ে চলছে রীতিমতো আলোচনা সমালোচনা।
গাইবান্ধার সাঘাটায় ভরতখালী ইউনিয়ন পরিষদের ভাঙ্গা মোড় ওয়ার্ডের প্রভাবশালী ইউপি সদস্য আলম খানের দাপট যেন কমছেই না। বিভিন্ন তথ্য প্রমানের ভিত্তিতে প্রকাশিত সংবাদ প্রকাশের জের ধরে এক সাংবাদিকের ফেসবুক লাইভে এসে বাংলাদেশ সমাচারের গাইবান্ধা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রশাসনের একটি মহলের মদদে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। এছাড়াও ওই লাইভে যুক্ত হয়ে তিনি, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনেন। এ বিষয়ে সচেতন সাংবাদিক সমাজ নিন্দা প্রকাশ করেছে।
প্রসঙ্গত, ইউপি সদস্য আলম খান পূর্বে জাতীয় পার্টির নেতা হলেও সুবিধা নিতে মুদ্রার আরেক পিঠ আ.লীগের প্রয়াত ডেপুটি স্পীকার ফজলে রাব্বি কন্যা ফারজানা রাব্বি বুবলি’র একান্ত যোদ্ধা ছিলেন ৫ ই আগস্ট ঘটার আগ পর্যন্ত। তবে দেশের প্রেক্ষাপট বদলার সাথে খোলস বদলাতে তিনি ভুল করেননি। এখন নিজেকে তিনি জাতীয় পার্টির নেতা পরিচয় দিয়ে সেফ জোনে থাকার চেষ্টা করছেন ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories