শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

মুকুল রায়ের বিরুদ্ধে বিজেপির মামলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৯৪ বার

পশ্চিমবঙ্গের বিধায়ক মুকুল রায়কে ‘অবৈধভাবে’ পশ্চিমবঙ্গ বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান করার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে বিজেপি।মঙ্গলবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থে এই মামলা করেন বিজেপির নদীয়ার বিধায়ক ও আইনজীবী অম্বিকা রায়। এ মামলার শুনানি হওয়ার কথা বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে।

একসময়ের বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক তৃণমূল নেতা মুকুল রায় এবারের বিধানসভা নির্বাচনে নদীয়ার কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির বিধায়ক হন। কিন্তু এই মুকুল রায় বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন। গত ১২ জুন তিনি তৃণমূলে যোগ দেন। তবে ছাড়েননি বিজেপির বিধায়ক পদ।যদিও মুকুল রায়ের তৃণমূলে যোগদানের পর দলবিরোধী কাজের জন্য তাকে বহিষ্কার করে বিধায়ক পদ খারিজের আবেদন করেছে বিজেপি। এই আবেদন করা হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই আবেদনের শুনানিও শুরু হয়েছে।

পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে ৩০ জুলাই।এদিকে, রাজ্য বিধানসভার স্পিকার ১১ জুলাই বিজেপির এই বিধায়ককে পশ্চিমবঙ্গ বিধানসভার পিএসির চেয়ারম্যান করেন। আর এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় বিজেপি।বিজেপি কমিটির চেয়ারম্যান হিসেবে মুকুল রায়কে মানছে না, শুনানিতে সে কথাও জানানো হবে হাইকোর্টকে। বিজেপি শিবিরের লক্ষ্য ছিল, যাতে ৩০ তারিখের আগেই এই মামলায় আদালতের শুনানি শুরু হয়ে যায়।বিজেপির তরফে পিএসির চেয়ারম্যান নির্বাচনে বিধানসভার রুলবুক না মানার অভিযোগ তোলা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিধানসভার রুল বুকের ৩০২ ধারা অনুযায়ী, আনুপাতিক হারে পিএসির চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এ ব্যাপারে ১৩:৬ আনুপাতিক হার হওয়ার কথা। কিন্তু মুকুল রায়কে বেছে নেওয়ার ক্ষেত্রে আনুপাতিক হার ১৩:৭। আর মুকুল রায়ের নাম প্রস্তাবের ক্ষেত্রেও কোনো বিজেপি বিধায়ক ছিলেন না বলেও জানানো হয়েছে বিজেপির তরফে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories