বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

উখিয়ায় রোহিঙ্গা সম্মেলনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে কক্সবাজারের উখিয়ায় আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সকাল সাড়ে ১০টায় উখিয়ার ইনানীর হোটেল বেওয়াচে অনুষ্ঠিত মূল অধিবেশনে উপস্থিত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
‘টেক অ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর। রোববার থেকে শুরু হওয়া এই সম্মেলনে বিশ্বের ৪০টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন।
সম্মেলনের প্রথম দিন (২৪ আগস্ট) বিকেলে রোহিঙ্গা প্রতিনিধিরা বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এতে জাতিসংঘসহ রোহিঙ্গা সংকটে জড়িত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীজনরা উপস্থিত ছিলেন।
তিন দিনের এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো, রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কার্যকর রূপরেখা তৈরি। পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা তহবিল গঠন, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা এবং রোহিঙ্গাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হচ্ছে।
সম্মেলনের শেষ দিন মঙ্গলবার (২৬ আগস্ট) বিদেশি অতিথিরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন, যাতে বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে পারেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories