সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণার ফাঁদ, বিনিয়োগের বিষয়ে সতর্ক করল ডিএসই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৯৮ বার

অসাধু চক্রের ফাঁদে পড়ে কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করে প্রতারিত হবেন না। সব সময় জেনেবুঝে বিনিয়োগ করুন এবং প্রতারণা থেকে দূরে থাকুন। পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের হোয়াটসঅ্যাপ গ্রুপভিত্তিক প্রতারণার বিষয়ে সতর্ক করে রোববার (২৪ আগস্ট) এসব কথা বলেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই।
সম্প্রতি একশ্রেণির অসাধু ব্যক্তি ডিএসইর নাম, ঠিকানা ও লোগো ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিত্যনতুন কায়দায় প্রতারণা চালাচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ডিএসই জানিয়েছে, এ বিষয়ে ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ব্রোকারেজ হাউস, সিডিবিএল, ব্যাংকসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। একই সঙ্গে ডিএসইর ওয়েবসাইটে ব্যানারের মাধ্যমে বিনিয়োগকারীদের সাবধান থাকার অনুরোধ জানানো হয়েছে।
এ ধরনের প্রতারণার বিষয়ে রাজধানীর খিলক্ষেত থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং গোয়েন্দা সংস্থার তৎপরতা অব্যাহত আছে।
ডিএসই কর্তৃপক্ষ বলছে, শেয়ার বা সিকিউরিটিজ লেনদেনের একমাত্র বৈধ মাধ্যম হলো ডিএসই ও সিএসইর অনুমোদিত ব্রোকারেজ প্রতিষ্ঠান এবং ডিএসই মোবাইল অ্যাপ। এর বাইরে বৈধ কোনো প্ল্যাটফর্ম নেই। অন্য কোনো প্ল্যাটফর্ম বা ব্যক্তি যদি অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখায়, তবে তা প্রতারণা ছাড়া কিছু নয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories