বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

রাজধানী থেকে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার
রাজধানী থেকে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

রাজধানী থেকে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৩ আগস্ট) বিকেলে ডিবির একটি দল রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদ এবং ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন।
জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকেই শাকিল আহমেদ ও আশফাক মাহমুদ পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় শিবিরকর্মী ইবনুল পারভেজ হত্যা ও বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন রাজধানী থেকে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, দু’জনকেই একই স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঝিনাইদহে আনার প্রস্তুতি চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories