বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

কেজিপ্রতি ৭০ টাকা কমেছে কাঁচামরিচের দাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারী বাজারে কেজিপ্রতি ৭০টাকা কমেছে আমদানিকৃত কাঁচামরিচের দাম। বর্তমানে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে ৭০ টাকা কমে ১১০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। যা গত বুধবার এবং বৃহস্পতিবার ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। বন্দরে আমদানি বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা।
রবিবার (২৪ আগস্ট) সকালে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে খোঁজ নিয়ে এসব তথ্য পাওয়া যায়। হিলি স্থলবন্দরের আমদানিকারকের প্রতিনিধি শাহাবুল ইসলাম বলেন, ভারতের বিভিন্ন রাজ্য থেকে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। বৈরী আবহাওয়ার কারনে গাড়িতে ত্রিপল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে। এই দীর্ঘসময় ত্রিপল দিয়ে বেঁধে রাখার কারণে অনেক কাঁচামরিচ পচে নষ্ট হচ্ছে। এর কারণে কম দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান এই ব্যবসায়ী।
হিলির কাঁচা বাজারের ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, ভারত থেকে আমদানিকৃত কাঁচামরিচ কেজিপ্রতি ৫০ টাকা কমে খুচরা বাজারে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত দুই দিন আগেও ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেক কম।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জামান বাঁধন বলেন, চলতি মাসে ১৫৯টি ট্রাকে ১ হাজার ৩০৮ টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। ভারত থেকে এসব কাঁচামরিচ ৫০০ মার্কিন ডলারে আমদানি হচ্ছে। প্রতি কেজিতে ৩৭ টাকা শুল্ক দিয়ে খালাস করছেন ব্যবসায়ীরা। কাঁচা পণ্য হওয়াতে সব ধরনের সহযোগিতাপূর্বক দ্রুত খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories