বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল

কূপ খনন, কোদালের কোপে বেরোল ৮৫০ কোটি টাকা!

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৯৩ বার

ঘটনাটি নিয়ে রীতিমতো তোলপাড় ! চলছিল কূপ খননের কাজ, তাও আবার বাড়ির পেছনে। কোদালের কোপে যা বেরোল তার দাম ৮৫০ কোটি টাকা! জিনিসিটি বিশাল একটি পাথরের খণ্ড যা কোনো সাধারণ পাথড় নয় !

বিষয়টি বুঝতে পেরে খবর পাঠানো হয় রত্ন বিশেষজ্ঞদের। তাদের কথায় চোখ কপালে ওঠে সবার। এ তো পাথর নয়। মূল্যবান নীলার বিশাল একটি খণ্ড। বিশ্বে এর আগে এত বড় নীলার সন্ধান মেলেনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

জানা যায়, ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার রত্নপুরা এলাকার একটি বাড়িতে। সেখানে কূপ খননের সময় মাটি খুঁড়ে সন্ধান পাওয়া নীলার খণ্ডটি ২৫ লাখ ক্যারেটের। কেজির হিসাবে যার ওজন প্রায় ৫১০ কিলোগ্রাম। প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ফ্যাকাশে নীল রঙের এ রত্নের দাম ১০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ৮৫০ কোটি টাকার বেশি) ছাড়িয়ে যেতে পারে।

নিরাপত্তার স্বার্থে ওই বাড়ির মালিকের নাম প্রকাশ করা হয়নি। তবে তিনি জানান, রত্নখণ্ডটির উপরিভাগ থেকে কাদা ও ময়লা পরিষ্কার করতে এক বছর লেগে যেতে পারে। এরপরই মূল্যবান রত্নটির স্বীকৃতির জন্য উদ্যোগ নেওয়া হবে।

শ্রীলঙ্কার অন্যতম রপ্তানি পণ্য রত্নপাথর। আর রত্ন উত্তোলন ও এর ব্যবসার কেন্দ্র হিসেবে পরিচিত রত্নপুরা এলাকা। সিংহলি ভাষায় রত্নপুরা মানে হলো যেখানে মূল্যবান রত্নপাথর বিক্রি করা হয়। সন্ধান পাওয়া নীলাটির বিষয়ে রত্নপাথর বিশেষজ্ঞ জামিনি জয়সা বলেন, ‘আমি এর আগে এত বড় নীলা দেখিনি। প্রায় ৪০ কোটি বছর আগে রত্নখণ্ডটি তৈরি হয়ে থাকতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories