শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

মহাখালীতে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে দোকানে চাঁদাবাজি, প্রধান আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার

রাজধানীর মহাখালী টিবি গেট এলাকায় প্রকাশ্য দিবালোকে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির ঘটনার প্রধান আসামি জসিম উদ্দিনকে (৩৯) গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২২ আগস্ট) রাতে র‍্যাব-১ এর একটি দল গাজীপুরের পূবাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
র‌্যাব জানায়, গত ১৮ আগস্ট টিবি গেট এলাকার চাঁদুপুর ড্রাগ হাউস ফার্মেসিতে চাঁদাবাজির ঘটনা ঘটে। এ ঘটনার পর র‌্যাব-১ এর সিপিসি-১ ছায়াতদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে জসিমকে শনাক্ত করা হয়। গতকাল শুক্রবার বনানী থানায় মামলা হলে অভিযানে নেমে জসিমকে গ্রেপ্তার করা করা হয়।
র‌্যাব-১ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন জসিম। জিজ্ঞাসাবাদে জসিম জানান, ঘটনার দিন সকালে অস্ত্রসহ মোটরসাইকেলে করে সহযোগীদের নিয়ে ফার্মেসিতে যান জসিম। এ সময় পিস্তল ঠেকিয়ে ১০ হাজার টাকা আদায় করে পালিয়ে যান। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তারা আত্মগোপনে চলে যান।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জসিম আরও জানায়, সে একজন পানি ব্যবসায়ী হলেও জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন দলের নাম ব্যবহার করে মহাখালী ও বনানী এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন। তার বিরুদ্ধে আগেও হত্যা, ডাকাতি ও মারামারির ঘটনায় তিনটি মামলা রয়েছে।
র‌্যাব আরো জানায়, জসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে মহাখালী দক্ষিণ পাড়া এলাকা থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। অপর আসামি ও চাঁদাবাজিতে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার জসিমকে বনানী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories