সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

নতুন ডিজাইনের আসল নোট চিনবেন যেভাবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১১৩ বার
নতুন ডিজাইনের আসল নোট চিনবেন যেভাবে

বাজারে নতুন ডিজাইনের ১ হাজার, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক। নগদ লেনদেনের ক্ষেত্রে জাল নোটের প্রতারণা থেকে বাঁচতে আসল নতুন ডিজাইনের নোট চেনার ক্ষেত্রে বেশকিছু পরামর্শও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক সম্প্রতি বাজারে ইস্যুকৃত নতুন ডিজাইনের ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট প্রচলনে দেয়া হয়েছে। পাশাপাশি ইস্যুকৃত পূর্ববর্তী সংস্করণের নোটসমূহের বৈধতা ও লেনদেনযোগ্যতা বহাল রয়েছে। নগদ লেনদেনে আসল নোটের ব্যবহার নিশ্চিতকরণ ও জাল নোট প্রতিরোধে সকলকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেয়া যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে নতুন ডিজাইনের নোট গ্রহণের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো ভালোভাবে দেখে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। যেমন: জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি এবং ক্ষুদ্র লেখা ইত্যাদি যথাযথভাবে যাচাই করুন।
এছাড়াও আসল নোটের ব্যবহার নিশ্চিত ও জাল নোট প্রতিরোধের লক্ষ্যে উচ্চ মূল্যমানের নোট (১০০০, ৫০০, ২০০ ও ১০০) গ্রহণের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে। সেই সঙ্গে সন্দেহজনক নোট পেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগের পরামর্শও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories