সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল গাজীপুর,বিজিবি মোতায়েন যুবকদের কর্মমুখী করতে হবে, রাজনৈতিক বিপ্লবের পাশাপাশি দেশও গড়তে হবে এলডিসি সময় বৃদ্ধি ব্যতিক্রমী, এখন কৃতিত্ব দেখানোর পালা : সিপিডি রুট নিয়ে বিরোধ, তবু আজ চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা গ্রেপ্তার শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক : পুলিশ বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন সোমবার থেকে অটোরিকশা নিবন্ধন, লাইসেন্সের আওতায় আসবেন চালক

কমিটি ঘোষণার ১ সপ্তাহ পর রাবির আব্দুল লতিফ হল শাখা ছাত্রদলে বড় পরিবর্তন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৭৬ বার

দায়িত্ব অবহেলার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধুল হোসেন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান খানকে সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে রাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
একই সঙ্গে নবাব আব্দুল লতিফ হলে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন- সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্তী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল মিয়া এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদি হাসান মুরাদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের দায়িত্ব অবহেলার কারণে নবাব আব্দুল লতিফ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধুল হোসেন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান খানকে সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। একই সঙ্গে নবাব আব্দুল লতিফ হলে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। আজ এই নির্দেশ প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম।
এর আগে, গত ১৪ আগস্ট রাবিতে ছেলেদের ১১টি হলে একযোগো আংশিক কমিটি ঘোষণা করে রাবি শাখা ছাত্রদল। ওইদিন নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রদলের ঘোষিত কমিটিতে দায়িত্ব পেয়েছিলেন- সভাপতি মুরাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি রবিউস সানি, সাধারণ সম্পাদক মৃদুল হোসেন, সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান এবং সাংগঠনিক সম্পাদক কনক মেহেরব শিবলি। এই কমিটিকে পরবর্তী সাতদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল। এক সপ্তাহ পরেই কমিটিতে এই রদবদল ঘটানো হল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories