মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

সিলেটে করোনা পরীক্ষার কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন

জেলা প্রতিনিধি, সিলেট
  • আপলোডের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ১১২ বার

সিলেটে দিন দিন করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। প্রত্যেক দিন প্রাণঘাতী এই ভাইরাসে শতাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন। মঙ্গলবার  সিলেটে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। এই অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত কিনা সেটা জানতে নমুনা পরীক্ষা করাতে লম্বা লাইন পড়েছে কেন্দ্রগুলোতে।

সিলেটে নমুনা সংগ্রহের জন্য সরকারি ভাবে নির্ধারিত স্থান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। সাম্প্রতিক সময়ে এ হাসপাতালে নমুনা প্রদানের জন্য মানুষের আনাগোনা অনেক বেড়েছে। নমুনা সংগ্রহের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।আজ বুধবার হাসপাতালে গিয়ে দেখা যায়, বাইরে বিপুল সংখ্যক মানুষ করোনার নমুনা প্রদানের জন্য অপেক্ষা করছেন। তাদের বেশির ভাগই জ্বর, সর্দি, কাশিতে ভুগছেন। নগরীর দাড়িয়াপাড়া থেকে নমুনা দিতে আসা ইকবাল উদ্দিন বলেন, ‘তিন দিন ধরে জ্বর, কাশিতে ভুগছি। ওষুধ খেয়েও জ্বর কমছে না। তাই নমুনা পরীক্ষা করাতে এসেছি।’

শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) সৈয়দ নাফি মাহদি বলেন, এখানে যারাই নমুনা দিতে আসছেন, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে প্রেরণ করা হচ্ছে। নমুনা সংগ্রহের সংখ্যা আগের চেয়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

তিনি বলেন, এখন প্রতিদিন করোনার উপসর্গে ভোগা মানুষেরা নমুনা দিতে আসছেন। আগে যেখানে ৭০-৮০টি নমুনা সংগ্রহ করা হতো, এখন প্রতিদিন ১৩০ থেকে ১৬০টি নমুনা সংগ্রহ করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories