বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

আলী রীয়াজের সঙ্গে মাইকেল মিলারের বৈঠক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৮৩ বার

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে আজ বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকায় অবস্থিত ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বৈঠকে কমিশনের কর্মকাণ্ড, লক্ষ্য এবং অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অধ্যাপক আলী রীয়াজ কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সংলাপ, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং জুলাই মাসে ঘোষিত জাতীয় সনদের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার কমিশনের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং চলমান প্রচেষ্টা সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories