রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

সিলেটে করোনায় মৃত্যু ও শনাক্তের রেকর্ড

জেলা প্রতিনিধি, সিলেট
  • আপলোডের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ১৪১ বার

করোনাভাইরাসের তাণ্ডবে সিলেটে একের পর এক রেকর্ড তৈরি হচ্ছে। সর্বশেষ চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে। একইসাথে রেকর্ড ৭৩৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এই তথ্য জানিয়েছেন। তারা জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনাক্রান্ত ১৭ জন মারা গেছেন। এর মধ্যে ওসমানী হাসপাতালের করোনা ইউনিটে ৫ জনসহ ১৪ জনই সিলেট জেলায় মারা গেছেন। মৌলভীবাজারে ২ জন ও সুনামগঞ্জে ১ জন মারা গেছেন।সিলেটে করোনায় একদিনে এতো মৃত্যু এর আগে দেখা যায়নি। সর্বশেষ গত সোমবার (২৬ জুলাই) একদিনে ১৪ জনের মৃত্যু হয়েছিল।

সবমিলিয়ে সিলেট বিভাগে এখন মৃতের সংখ্যা ৬৫৫ জন। তন্মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫২২ জন মারা গেছেন। সুনামগঞ্জে ৪৮ জন, মৌলভীবাজারে ৫৫ জন ও হবিগঞ্জে ৩০ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ চব্বিশ ঘণ্টায় সিলেটে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৩৬ জন। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড। এর আগে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ ৭০৮ জন শনাক্ত হয়েছিলেন।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩৪১ জন, সুনামগঞ্জের ১১৬ জন, মৌলভীবাজারের ২২৫ জন ও হবিগঞ্জের ৫৪ জন রয়েছেন।

সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৩৭ হাজার ৬৫৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৩ হাজার ৮৭৮ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৩২২ জন, মৌলভীবাজারে ৫ হাজার ১০৭ জন ও হবিগঞ্জে ৪ হাজার ৩৪৭ জন শনাক্ত হয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories