মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

করোনায় রেকর্ড ২৫৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৮৯ বার

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫৮ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৭৯ জনে।২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৯২৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জনে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ৪৪ শতাংশ।

মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগে সোমবার ২৪৭, রোববার ২২৮, শনিবার ১৯৫, শুক্রবার ১৬৬, বৃহস্পতিবার ১৮৭ ও বুধবার ১৭৩ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন।২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৫ হাজার ১৫৯ জনের। পরীক্ষা করা হয়েছে ৫২ হাজার ৪৭৮টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৫ লাখ ৫৮ হাজার ৭১১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৮১ শতাংশ।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩৮ জন পুরুষ এবং ১২০ জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৪৭৮ জন এবং নারী ৬ হাজার ৩০১ জন।বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ২, ৮১ থেকে ৯০ বছরের ১৭, ৭১ থেকে ৮০ বছরের ৫০, ৬১ থেকে ৭০ বছরের ৭৮, ৫১ থেকে ৫০ বছরের ৫৪, ৪১ থেকে ৫০ বছরের ৩১, ৩১ থেকে ৪০ বছরের ১৬, ২১ থেকে ৩০ বছরের ৮ এবং ১১ থেকে ২০ বছরের ২ জন মারা গেছেন।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৮৪ জন। এছাড়া চট্টগ্রামে ৬১, রাজশাহীতে ২১, খুলনায় ৫০, বরিশালে ১৩, সিলেটে ৭, রংপুরে ১১ এবং ময়মনসিংহে ১১ জন মারা গেছেন।এদের মধ্যে ১৫ জন বাসায় মারা গেছেন। ২ জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। আর সরকারি হাসপাতালে ২০২ ও বেসরকারি হাসপাতালে ৩৯ জন মারা গেছেন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories