বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

ডাকসু নির্বাচনে দুপুরের মধ্যে প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তার অবসান হতে যাচ্ছে।
বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় ঘোষণা করা হবে ছাত্রদলের ডাকসু ও হল সংসদগুলোর পূর্ণাঙ্গ প্যানেল। বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করা হবে।
মঙ্গলবার রাতে ছাত্রদল দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্যানেল ঘোষণাকে কেন্দ্র করে বুধবার, অপরাজেয় বাংলার পাদদেশে একটি জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, একদিন বাড়ানো পর মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় শেষ হয়েছে মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখনও চূড়ান্ত কোনো প্যানেল প্রকাশ করেনি। যদিও ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্রসংগঠনগুলো তাদের প্রার্থী তালিকা ও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories