বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

র‍্যাংক ব্যাজ পরানো হলো বিমান বাহিনীর প্রধানকে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৯৮ বার

চিফ অব এয়ার স্টাফ এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে এয়ার চিফ মার্শালের র‍্যাংক ব্যাজ পরানো হয়েছে।মঙ্গলবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে চিফ অব আর্মি স্টাফ জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং ভারপ্রাপ্ত চিফ অব নেভাল স্টাফ রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ এয়ার চিফকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বলেন, অনুষ্ঠানের পর দায়িত্ব পালনে বিমান বাহিনীর প্রধানের সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী। বিমান বাহিনী প্রধান এ সময় প্রধানমন্ত্রীর কাছে দোয়া চান।এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অফিস সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, বিশেষ নিরাপত্তা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল (অব.) নকিব আহমেদ চৌধুরী।  এর আগে গত ১২ জুন বিকেলে শেখ আব্দুল হান্নান বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories