বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

অ্যান্ড্রয়েডে আসছে নতুন ব্যাকআপ ফিচার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৬২ বার
anroid-phonee

গুগল শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আরও উন্নত ব্যাকআপ সুবিধা আনতে পারে। এবার থেকে শুধু ছবি, ভিডিও নয় ডাউনলোডস ফোল্ডারও স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপে যুক্ত হতে যাচ্ছে। অ্যান্ড্রয়েড ফোনে এতদিন ব্যাকআপের সুবিধা থাকলেও ডাউনলোডস ফোল্ডার সুরক্ষার আওতায় ছিল না। ফলে গুরুত্বপূর্ণ ফাইল, ডকুমেন্ট বা ডাউনলোড করা ডেটা প্রায়ই হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকত। তবে নতুন আপডেটে সেই সমস্যার সমাধান আসতে চলেছে।
অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, গুগল প্লে সার্ভিসেসের নতুন সংস্করণে একাধিক ফিচার থাকছে। ব্যবহারকারীরা চাইলে ছবির মতো ডাউনলোডস ফোল্ডারও স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপে রাখতে পারবেন। এতে আলাদা করে গুগল ড্রাইভে আপলোড করার ঝামেলা থাকবে না।
ব্যাকআপে অন্তর্ভুক্ত ফোল্ডারগুলো সব ডিভাইস থেকেই অ্যাক্সেস করা যাবে, যদি ব্যবহারকারী তার গুগল অ্যাকাউন্টে লগইন করে থাকেন। তবে জানা গেছে, সব ধরনের ফাইল এখনই ব্যাকআপে যুক্ত হবে না, বরং ‘ডকুমেন্টস’ ক্যাটাগরির আওতায় নির্দিষ্ট ফাইলগুলোকেই ব্যাকআপের সুযোগ দেয়া হতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories