বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

নির্বাচনি রোডম্যাপ ঘোষণার আগে দলগুলোর সঙ্গে আলোচনার দাবি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার

নির্বাচনি রোডম্যাপ ঘোষণার আগে বিভিন্ন রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে কমিশনের আলোচনা করা উচিত বলে মনে করে বিএনপি, জামায়াত ও এনসিপি। তবে, জামায়াতের লেভেল প্লেয়িং ফিল্ড আর এনসিপির গণপরিষদের শর্ত থাকলেও নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সংশয় নেই তাদের।
এক-এগারো জরুরি সরকারের সময় থেকে তফসিলের আগে রোডম্যাপ দিয়ে আসছে নির্বাচন কমিশন। সেই ধারার এ সপ্তায় ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচনের রোডম্যাপ দেবে ইসি। এটিকে কমিশনের স্বাভাবিক কার্যক্রম হিসেবেই দেখছে রাজনৈতিক দলগুলো। তবে এখনও ঐকমত্যের বিষয় অমীমাংসিত থাকা এবং ইসির একক সিদ্ধান্ত নেওয়াকে, ঐতিহ্যের লঙ্ঘন বলে মনে করে বিএনপি, জামায়াত ও এনসিপি।
এদিকে, রোডম্যাপের অপেক্ষায় না থেকে নির্বাচনি প্রস্তুতি নিতে শুরু করেছে দলগুলো। এরইমধ্যে ৩০০ আসনে প্রাথমিক মনোনয়নের তালিকা করে ফেলেছে বিএনপি ও জামায়াত। আর দলের নিবন্ধন ইস্যুর পাশাপাশি নির্বাচনের বৈধতা নিয়ে চিন্তিত এনসিপি।স্বৈরাচারমুক্ত বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হওয়া উচিত বলেও একমত দলগুলো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories