শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

জুলাই-আগস্ট হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার

জুলাই-আগস্ট জুড়ে হওয়া হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। যে কেউ এই বিচার পর্যবেক্ষণে ট্রাইব্যুনালে আসতে পারেন। শুক্রবার (১৫ আগস্ট) চ্যানেল 24- কে দেয়া সাক্ষাৎকারে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এ কথা জানান। তিনি বলেন, খায়রুল হকের জামিন শুনানি ঘিরে যা ঘটেছে তা অপ্রত্যাশিত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিচার চলছে জোরেশোরেই। এরই মধ্যে এ মামলায় হাসিনার বিরুদ্ধে ৫ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।
জুলাই আগস্টে হত্যাযজ্ঞের বিচার কতটুকু স্বচ্ছ হচ্ছে? রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে এ বিচার নিয়ে আগ্রহ আছে। এখানে ন্যায় বিচার হবে কি না, এ নিয়ে মিথ তৈরী করা হচ্ছে। শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। ন্যায় বিচার পরিপন্থি কোনো কিছু এখানে রাখা হবে না। যে কেউ এখানে বিচার পর্যবেক্ষণে আসতে পারেন।
গেলো সপ্তাহে খায়রুল হকের জামিন শুনানি ঘিরে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা প্রত্যাশিত নয় বলে মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল বলেন, এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকে খেয়াল রাখা হবে।
এক বছর অ্যাটর্নি জেনারেল থাকার সফলতা ও ব্যর্থতার চেয়ে নিজের কাজ করে যাওয়াটাকেই প্রাধান্য দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories