শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

রাজধানীতে সিসা বারে খুনের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার

সিসা লাউঞ্জের ভেতরে কে কোথায় বসবে, এমন ঠুনকো কারণেই বনানীতে সিসা বারে খুন হোন রাহাত হোসেন রাব্বী। এ ঘটনায় সরাসরি জড়িত দু’জনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করো হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, ১৫ আগস্ট কুমিল্লা থেকে মাকসুদুর রহমান হামজা ও অন্য আসামি মুন্নাকেও গ্রেপ্তার করা হয়। সিসা লাউঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্বের পর পূর্ব শত্রুতার জেরে রাহাত হোসেন রাব্বীকে হত্যা করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় সিসা লাউঞ্জের মালিক ইব্রাহিম পলাতক, তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গত ১৪ আগস্ট ভোরে বনানীর ৩৬০ সিসা বারে রাহাতকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে ভিক্টিমকে আহত অবস্থায় মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্ত করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories