শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

কফির দাম ছয় সপ্তাহের সর্বোচ্চে, চিনি ও কোকোতে দরপতন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার

আন্তর্জাতিক বাজারে আরবিকা কফির দাম ছয় সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। শুক্রবার (১৫ আগস্ট) আইসিই এক্সচেঞ্জে আরবিকা কফির ফিউচার ০.৭ শতাংশ বেড়ে প্রতি পাউন্ড ৩.২৮৬৫ ডলারে লেনদেন হয়। এর আগে ৩.২৯৪০ ডলারে ছুঁয়ে পৌঁছায় নতুন উচ্চতায়। খবর বিজনেস রেকর্ডার
বাজারসংশ্লিষ্টরা জানিয়েছে, সার্টিফায়েড কফি মজুদ কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্রে ব্রাজিলীয় কফি আমদানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপের ফলে বিকল্প উৎস থেকে সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে রোস্টাররা। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে মোট কফি আমদানির এক-তৃতীয়াংশই আসে ব্রাজিল থেকে।
রাবোবাঙ্কের বিশ্লেষক গুইলহেরমে মরিয়া বলেন, ‘মজুদ সীমিত, কয়েকটি উৎপাদন অঞ্চলে রপ্তানি কম হয়েছে এবং ব্রাজিলের সেরাদো মিনেইরো এলাকায় সাম্প্রতিক তুষারপাত পরবর্তী ফসল নিয়ে উদ্বেগ তৈরি করেছে।’
রোবাস্টা কফির দামও ০.১ শতাংশ বেড়ে প্রতি মেট্রিক টন ৩ হাজার ৯৫৭ ডলারে দাঁড়িয়েছে। এর আগে এটি প্রায় দুই মাসের সর্বোচ্চ ৪ হাজার ১১ ডলারে পৌঁছেছিল।
চিনি
শুক্রবার কাঁচা চিনির দাম ০.২ শতাংশ কমে প্রতি পাউন্ড ১৬.৫৪ সেন্ট হয়েছে। ব্রাজিলের সেন্টার-সাউথ অঞ্চলের জুলাইয়ের দ্বিতীয়ার্ধের আখ ও চিনি উৎপাদনসংক্রান্ত তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছে বাজার।
দুর্বল আর্থিক ফলাফলের পর নতুন শেয়ারহোল্ডার নেয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ব্রাজিলীয় চিনি প্রক্রিয়াকরণকারী প্রতিষ্ঠান রাইজেন। এতে কোম্পানির শেয়ারমূল্য বৃহস্পতিবার রেকর্ড নিম্নে নেমে যায়। সাদা চিনির দামও ১ শতাংশ কমে প্রতি টন ৪৮৪.৭০ ডলারে দাঁড়িয়েছে।
কোকো
নিউইয়র্কে কোকোর দাম ০.১ শতাংশ কমে প্রতি টন ৮ হাজার ২৬৪ ডলারে নেমেছে। তবে সাপ্তাহিক হিসেবে প্রায় ৩.৬ শতাংশ বৃদ্ধির পথে রয়েছে।
বাজারসংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক মূল্যবৃদ্ধিতে হেজিং কার্যক্রম বেড়েছে এবং সপ্তাহান্তের আগে কিছু বিনিয়োগকারী মুনাফা তুলে নিয়েছেন। লন্ডনে কোকোর দাম ০.২ শতাংশ কমে প্রতি টন ৫,৫৬০ পাউন্ডে নেমেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories