শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

ঢাকার নিকেতন বাজারে ব্র্যাকের বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৭১ বার

ঢাকা আরবান ডিভিশনের, ঢাকা-১ অঞ্চলের গুলশান এলাকার আওতাধীন গুলশান শাখার নিকেতন বাজারে মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যেগে ” বিনামুল্যে চক্ষু পরীক্ষার ক্যাম্প” পরিচালনা করা হয় যাদের ১০০% নারী এবং গার্মেন্টস কর্মী।
২৩৭ জন নারীর চোখ পরীক্ষা করে ২১০ জনের চোখে বিভিন্ন ধরনের সমস্যা পাওয়া যায় যা মোট পরীক্ষার ৮৯%।
এদের মধ্যে ১৯৭ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয় বাকীদের ওষধসহ বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। উক্ত ক্যাম্প পরিচালনায় উপস্থিত ছিলেন মো: রফিকুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি), ঢাকা-১। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক (দাবি) মোঃ মোস্তাফিজুর রহমান মিথ (উজ্জ্বল), এলাকা ব্যবস্থাপক (সিএসপি) মীর মোঃ মামুনুর রশিদ এবং গুলশান শাখার সকল কর্মীবৃন্দ।
আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) জানান এই ক্যাম্প পরিচালনার মূল লক্ষ্য হলো চোখ পরীক্ষা করে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা চোখের কোন সমস্যা থাকলে বিনামূল্যে চশমা, ওষধ, প্রদানসহ অন্যান্য বিষয়ে পরামর্শ প্রদান করা। এতে তাদের সাস্থ্য ও মন ভালো থাকবে এবং কাজের মান এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে ফলে শ্রমিকদের নিয়োজিত কারখানায় উপাদন বাড়বে যা জাতীয় উৎপাদনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে এবং দেশের জিডিপি বৃদ্ধিতে ব্যাপক প্রভাব ফেলবে।
স্থানীয় গনামান্য ব্যক্তিরা এধরনের ক্যাম্প আরও বেশি বেশি আয়োজন করার জন্য অনুরোধ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories