সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা হালুয়াঘাটে শ্রাবন্তী সরকার ঋতুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ

কক্সবাজারে পাহাড় ধসে ও পানিতে ডুবে ৬ রোহিঙ্গার মৃত্যু

জেলা প্রতিনিধি কক্সবাজার
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ১১৫ বার

কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে ৫ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মারা গেছে আরও এক রোহিঙ্গা। আহত হয়েছেন আরও ৫ জন।

আজ মঙ্গলবার দুপুরের দিকে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে পাহাড় ধস ও পানিতে ডুবে শিশুসহ ছয় জন নিহত হয়েছেন। অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা নয়ন নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। সে পানিতে ডুবে মারা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কক্সবাজারে পাহাড় ধস রোধে নেই টেকসই কোনো ব্যবস্থাপনা বা পরিকল্পনা। ফলে প্রতিবছরই পাহাড় ধস বা পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। বর্ষা এলে এই আতঙ্ক বেড়ে যায়।

কক্সবাজার বন বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় মোট বনভূমির পরিমাণ ৭৩ হাজার ৩৫৮ হেক্টর। এরমধ্যে অবৈধ দখলে রয়েছে ৯ হাজার ৬৫৭ হেক্টর বনভূমি। পাহাড়ি জমিতেই বসবাস করছে ১৩ হাজার ৮২৬টি পরিবারের তিন লাখ মানুষ। তারা পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories