সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :

শরীয়তপুর বালা বাজারে আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতি

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৪৩ বার


শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন বালার বাজারে আগুনে পুড়ে ছাই হয়েছে ১৭ টি দোকান। ক্ষতিগ্রস্থদের দাবি আগুনে প্রায় ১ কোটি টাকার লোকসান হয়েছে।

সোমবার (২৬ জুলাই) রাত সাড়ে তিনটার দিকে বালার বাজারে আগুনের লেলিহান শিখায় এই ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যবসায়ীরা।

আগুনে পুড়েছে আলমাস মুন্সী, নোয়াব আলী, লতিফ, সোহেল, বাচ্চু মাহমুদ, খোকন গাজীর মুদি দোকান, দুদু মিয়া ব্যাপারী, জহিরুল ইসলাম, নান্নু পাটোয়ারীর ফলের দোকান, খাজা মোল্লার কসমেটিক্সের দোকান, নুরে আলম বালার কাপড়ের দোকান, গোপালের স্বর্ণ দোকান, সুরেশের দর্জি দোকান ও আদু মোল্লার ইলেক্ট্রনিক্স দোকান।

শরীয়তপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. সেলিম মিয়া বলেন, খবর পেয়ে রাত ৪ টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস সদর ও ডামুড্যা উপজেলার তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লেগেছে।

বালার বাজার কমিটির সভাপতি শফিকুল ইসলাম বলেন, বাজারের ১৭ টি দোকান আগুনে পুড়ে গেছে। গভীর রাতে আগুন লাগার কারণে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি। ব্যবসায়ীরা সর্বশান্ত হয়ে গেছে। আমরা সরকারের কাছে সহযোগিতা চাই।

চরসেনসাস ইউপি চেয়ারম্যান জিতু মিয়া বেপারী বলেন, রাত সাড়ে ৩ টার দিকে বাজারের ১৭ টি দোকানে আগুন লেগেছে, এমন খবর জানিয়ে ভোরে স্থানীয় এক ব্যবসায়ী খবর দিয়েছেন। বিষয়টি পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমকে জানানো হয়েছে। তিনি ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ প্রত্যেক ব্যবসায়ীকে নগদ ৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories